২ জানুয়ারি ২০১৬ - ১৫:১৯
শেইখ নিমরকে হত্যা করেছে সৌদি আরব: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সৌদি আরবের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ শেইখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে।

আবনা ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সৌদি আরবের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ শেইখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, এটি একটি হত্যাকাণ্ড। সৌদি সরকার শেইখ নিমরকে হত্যা করেছে।
হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, শেইখ নিমর মজলুমদের অধিকার রক্ষার দাবি জানিয়েছিলেন। এ কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। তিনি আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবেন বলেও হিজবুল্লাহ মন্তব্য করেছে।
বিশ্বব্যাপী প্রতিবাদ এবং নিন্দা সত্ত্বেও সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমরসহ ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে।
শেখ নিমরসহ সৌদি কারাগারে আটক সব রাজনৈতিক বন্দির মুক্তির জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আহ্বান উপেক্ষা করে সৌদি সরকার এসব মৃত্যুদণ্ড কার্যকর করল।#